ইরানের জলসীমার কাছাকাছি, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এলাকায় ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পৌঁছানোয় আশঙ্কা আরও তীব্র হয়েছে যে পরিস্থিতি একটি বড় ধরনের সংঘাতের দিকে এগোতে পারে।
ইরানে সাম্প্রতিক সময়ের মধ্যে বিক্ষোভ দমনে সবচেয়ে ব্যাপক পরিসরে সহিংস অভিযান চলছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি পর্যায়ে চলে এসেছে।
ইরানের নেতৃত্ব এখন দুই দিক থেকে চাপে পড়েছে। একদিকে এমন একটি বিক্ষোভ আন্দোলন, যা ক্রমাগত পুরো শাসনব্যবস্থা অপসারণের দাবি জানিয়ে যাচ্ছে। অন্যদিকে, একজন মার্কিন প্রেসিডেন্ট, যিনি ইচ্ছাকৃতভাবে নিজের উদ্দেশ্য স্পষ্ট করছেন না।
এতে শুধু তেহরানেই নয়, আগে থেকেই অস্থিতিশীল থাকা পুরো অঞ্চলজুড়েই উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
তেহরানের আগেকার সতর্ক অবস্থান
তেহরান এর আগে উত্তেজনা মোকাবিলা ও পরিস্থিতির অবনতি ঠেকাতে বেশ সতর্কতার সাথে পদক্ষেপ নিয়েছে।
Tags
Worlds
